যোগাযোগ করুন
পৌঁছে দেব বাংলা ভাষার কাব্য কথা পৃথিবীর সব প্রান্তরে
আমাদের
ডিজিটাল পার্টনারস
বই পড়ুয়াদের জন্য আমরা এই প্রয়াস নিয়ে এসেছি। বিশেষত যারা দেশের বাইরে থাকেন নতুন বই সংগ্রহ করা তাদের জন্য কঠিন। দেশের অনলাইন শপ থেকে বই কেনা বেশ ঝক্কির বিষয়। এখন ফেসবুক ও ইন্টারনেটের কারনে অনেকেই লিখতে উৎসাহী হয়ে উঠছেন। সবাই এখন স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ব্যবহার করেন দৈনিক।
পরিবর্তন হচ্ছে আমাদের স্বভাবের, তাই বর্তমানের সাথে তাল মেলাতে ইবাংলা প্রকাশনীর যাত্রা শুরু। আমরা পৃথবীর সবচাইতে জনপ্রিয় এবং মানসম্পন্ন ডিজিটাল প্ল্যাটফরমের সাথে নিবন্ধিত। আমরা আপনার বইকে একই সাথে এই বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন গুগল বুক, এপল আইবুকস, রাকুটেন কোবো, থাইলা সহ আরও বেশ কয়েকটি প্ল্যাটফরমে প্রকাশিত করবো। পৃথিবীর যে কোন প্রান্তে আপনার পাঠক তাদের স্মার্ট ডিভাইস কিংবা এপস দিয়ে ক্রয় করতে এবং পড়তে সক্ষম হবে আপনাই বই। দূরত্ব আর কোন বাধা নয়, পোষ্ট কিংবা প্যাকেজিং এর কোন ঝামেলা নেই। একবার বই ক্যাটালগভুক্ত হয় গেলে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোন সময়ে পাঠক পেয়ে যাবে আপনার বই।
পাঠকের শুধু প্রয়োজন একটি লিংক যার মাধ্যমে পাঠক তার পছন্দের ডিজিটাল প্লাটফর্মে পৌছে যাবেন এবং মুহূর্তেই ই-বই পেয়ে যাবে।
আমরা শুধুমাত্র ডিজিটাল প্লাটফর্মে প্রকাশনা করে থাকি। কাগজ ভিত্তিক বই প্রকাশনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তার মানে পরিবেশ সচেতনতা এবং কার্বন ইমিশন কমানোর বিষয়ও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
২০২০ সালে আমেরিকাতে যতসংখ্যক বই বিক্রি হয়েছে তার ১২% ই-বই। ২০২১ সালে মোট ১৭.৫ বিলিয়ন ডলার আয় হয়েছে শুধুমাত্র ই-বই বিক্রি থেকে। সমস্ত ধরনের বই বিক্রির ১৮% ছিলো ই-বই।
২০২২ সালে সমগ্র পৃথিবীতে যত বই বিক্রি হয়েছে তার ২১% ই-বই। তথ্য সংগ্রহ করা হয়েছে এই ওয়েব সাইট থেকেঃ ওয়েব সাইট লিংক
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ই-বইয়ের পাঠক সংখ্যা যে হারে বাড়ছে তাতে ২০২৭ সালে মোট ১.১৫ বিলিয়ন পাঠক নিয়মিত ই-বই পড়বে। এতে নিঃশ্চিত বোঝা যায় ই-বই হবে ভবিষ্যত বইয়ে পাঠ মাধ্যম।
ই-বই প্রকাশ করার পরেও ভুল সংশোধন করা যায় যেটা ছাপানো বইয়ে সম্ভব নয়।