যোগাযোগ করুন
পৌঁছে দেব বাংলা ভাষার কাব্য কথা পৃথিবীর সব প্রান্তরে
প্রকাশনার
পদ্ধতি
ইবাংলা প্রকাশনীর মাধ্যমে ই-বই প্রকাশ করা অত্যন্ত সহজ এবং সুনিপুণ। নীচে আমাদের প্রকাশনা চুক্তিনামা এবং শর্তাবলী পড়ুন। স্বাক্ষর টিক বক্সে টিক চিহ্ন দিয়ে আপনার লেখার পান্ডূলিপি আপলোড করুন। আমরা আপনার বই কে দ্রুত পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করবো।
আপনার পান্ডূলিপি প্রকৃত ই-বই ফরমাটে পরিবর্তন করা হবে।
আপনার ই-বই ফর্মাটকৃত বইটি গুগল প্লে বুক, আমাজন কিন্ডল এবং অ্যাপল আই বুকসে পাঠানো হবে।
এই ডিজিটাল প্লাটফর্মে প্রকাশিত বইগুলো ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট বা (DRM) সহ প্রকাশিত হবে। তার মানে অবৈধ কোন কপি করা যাবে না।
সাধারণত মূল পান্ডূলিপ দেবার পর ডিজিটাল প্ল্যাটফর্ম দুই থেকে তিনদিনের মধ্যে ই-বই প্রকাশ করে থাকে।
তারপর আপনার বইয়ের লিংক আমাদের সাইটে প্রকাশ করবো এবং আপনার সাথে শেয়ার করা হবে ।
ই-বই প্রকাশনার
চুক্তিপত্র
এই চুক্তিটি শুধুমাত্র ডিজিটাল, ই বই প্রকাশ করার জন্য।
লেখক তার লিখিত বই অন্য যে কোন প্রকাশনীতে দিতে পারেন পেপারব্যাক কিংবা হার্ডব্যাক হিসাবে কাগজে ছাপা বই হিসাবে প্রকাশের জন্য।
লেখক তার পান্ডুলিপির কপি (মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট) ই-বাংলা প্রকাশনীর ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশকের কাছে পাঠাবেন। পান্ডুলিপিতে কোন ভুল থাকলে সেটা লেখকের দায়িত্ব ঠিক করে দেবার।
পান্ডুলিপি পাবার পর প্রকাশনী পনের দিনের মধ্যেই বইটিকে ই-বই এ রুপান্তর সহ নিন্মোক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাটালগভুক্ত করবেন। (Digital Publishing Partners: Google Play Books, Amazon Kindle, Apple Books).
লেখক তার পান্ডুলিপি তে কোন কপিরাইটকৃত তথ্য কিংবা অনুমতি ছাড়াই অন্য কারও ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ব্যবহার করলে তার দায়ভার গ্রহণ করবেন।
ই বইয়ের মূল্য নির্ধারন যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারন করা হবে।
ই বাংলা প্রকাশনী প্রতি তিনমাসে লেখকের কাছে বিক্রয় তালিকা পাঠাবে।
লেখক বিক্রিত মূল্যের পঞ্চাশ ভাগ পাবেন। ইবাংলা প্রকাশনী লেখকের প্রাপ্য সরাসরি তাদের ব্যাংকে পাঠিয়ে দেবে।
যে কোন বই যা ইবাংলা প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটা লেখক অন্য কোন ডিজিটাল প্রকাশনী প্রদান করবেন না।
এই চুক্তিটির কোন সময়সীমা নেই, তবে লেখক কিংবা প্রকাশনী যদি চুক্তি বাতিল করতে চান তবে একপক্ষ অন্যপক্ষকে লিখিত ভাবে জানাতে হবে। চুক্তি বাতিলের লিখিত নোটিশ দেবার একমাস পরে চুক্তি বাতিল বলে গণ্য হবে।